Digital Bangladesh (Shamsuddin Ahmed)
আল্লাহ তাআলা সকল প্রকার ভাইরাস থেকে আমাদেরকে, সকল আপনজন-প্রিয়জনকে হেফাযত করেন। সারা জাহান থেকে বালা ও মুসীবত দূর করে দেন। আমিন ! Allah protects us, all our loved ones from all kinds of viruses. He removed evil and trouble from the whole world. Amen!
শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
Digital Bangladesh (Shamsuddin Ahmed): ‘The peace I got in those 4 days of preaching, I n...
শনিবার, ৩ অক্টোবর, ২০২০
‘The peace I got in those 4 days of preaching, I never got before or after’ Dr. Asif Nazrul
‘তাবলীগের সেই ৪ দিনে যে শান্তি পেয়েছি, আগে পরে তা কখনো আর পাইনি’
ড. আসিফ নজরুলআমি প্রথম তবলীগে যাই ১৯৯৮ সালে। তখন লন্ডনে ছিলাম। পিএইচডির দুশ্চিন্তায় মাথা খারাপ অবস্থা আমার। পিএইচডি না হলে দেশে ফিরবো না কখনো - এটা ভেবে কান্না আসতো। আত্নহত্যা করবো কিনা এমনকি এই চিন্তাও আসতো মাথায়।
এমন ছিন্নভিন্ন মানসিক অবস্থায় আমার প্রতিবেশী হয়ে আসেন আমার একজন কলিগ। তিনি আইন বিভাগে আমার সিনিয়র শিক্ষক লিয়াকত আলী সিদ্দিকী। ছাত্রজীবনে একসময় বিতার্কিত হিসেবে নাম করেছিলেন। প্রথমদিকে পড়তেন জিনস, টি-শার্ট আর কেডস। অল্পদিন পর থেকে পুরো ইসলামী পোষাক।
তিনি আমার মানসিক অবস্থা বুঝতে পেরেছিলেন। প্রায় প্রতিদিন ডেকে খাওয়াতে নিয়ে যেতেন, পড়াশোনা নিয়ে বেশী চিন্তা করতে মানা করতেন। তিনি নিজে লন্ডনে মাষ্টার্স শেষ করার একমাস আগে দীর্ঘদিনের জন্য তবলীগে চলে গিয়েছিলেন, ডিগ্রীটা শেষ করেছিলেন ছয় বছর পর। এ দুনিয়ার সাফল্য, খ্যাতি, অর্জন সত্যি তুচ্ছ তার কাছে। কাজেই তিনি এসব বললে মন দিয়ে শুনতাম।
কিছুদিন পর জানা গেল তিনি আবার তবলীগে যাচ্ছেন লীডস্-এ। আমিও যেতে রাজী হলাম। চারদিনের পড়া শিকেয় তুলে রাখার এই সাহস কিভাবে পেলাম জানিনা। ফোনে স্বজনদের জানিয়ে দিলাম কোন যোগাযোগও করতে পারবো না কয়েকদিন।
মক্কার হজযাত্রীদের মতো পবিত্র মনে রওয়ানা দিলাম লীডসের পথে। বাসে সবাই দোয়া দরুদ পড়ছে, আমিও যোগ দিলাম। সেখানে গিয়ে দেখি বিভিন্ন দেশের ছাত্রদের মেলা। কাউকে চিনিনা, কিন্তু কয়েক মূহূর্তে এমন আপন হয়ে গেল সবাই। চোখাচোখি হলে হাসে, সালাম দেয়, খাবার নিতে গেলে এ ওকে ঠেলে দেয় আগে, কোন একটা সাহায্য করার জন্য মুখিয়ে থাকে সবাই।
দিনরাত গোল হয়ে বসি। একজনের পর একজন সুরা পড়ি। কেউ কেউ ধর্মের বয়ান দেন। দোযোখ- বেহেস্তের বিবরণ না, সেখানে শুধু ভালো, নি:স্বার্থ আর সৎ হওয়ার শান্ত আহবান আর সৃষ্টি রহস্যের আকুল অনুসন্ধান।
তাড়া নেই, অপেক্ষা নেই, চিন্তা নেই- আশ্চর্য এক প্রশান্তিময় সময়। ঘুমাতে গেলে ঘুম আসে, গভীর ঘুম অনায়াসে ভাঙ্গে আজানের শব্দে। যেটা খাই অমৃতের মতো লাগে, যতোটুকু খাই মন ভরে থাকে। বুকের ভেতর আচড় নেই, নেই দাহ, হাহাকার! কিসের পিএইচডি, কিসের ঘর-সংসার। মনে হলো যাবো না এজায়গা ছেড়ে কোনদিন আর।
আমার জীবনে তীব্রতম, অবিশ্বাস্য, দু:সাহসী আর অপার আনন্দের বহু স্মৃতি আছে। কিন্তু সবচেয়ে প্রশান্তিময় দিন কেটেছে লীডস্-এর মসজিদে। যে সৃষ্টিকর্তাকে আমি ছোটবেলা থেকে খুজি গাছের নবীন পাতা, আকাশের অবিরাম বদলে যাওয়া, দুর নক্ষত্রের নিশ্চল আলোয় আর মাঝরাতে অবিশ্রান্ত বৃষ্টির ঘোর লাগানো বর্ষণে, লীডস্-এ আমি তাকে অতি সামান্য হলেও অনুভব করতে পেরেছিলাম। যে শান্তি আমি পেয়েছি সেই চারদিন তা আর পাইনি আগে পরে কখনো।
জীবনের সব দায় শোধ হলে আমি একদিন আবার চলে যাবে তার খোঁজে। অনন্তকালের জন্য। জানিনা তিনি আমাকে সে সুযোগ দিবেন কিনা।
লেখক : ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ, কলামিস্ট, ও অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Aloe vera
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতার মধ্য যে স্বচ্ছ জেলির মত বস্তু পাওয়া যাই তাকে আমরা জেল বলে জানি। পাতার ঠিক নিচেই থাকে হলুদ রং এর ল্যাটিস এবং তার নিচেই এই জেল পাওয়া যায়। বহুগুণে গুণান্বিত এই উদ্ভিদের ভেষজ গুণের শেষ নেই। এতে আছে ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিকঅ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিনএ, বি৬, বি২ ইত্যাদি। অ্যালোভেরার জেল রুপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্য রক্ষায়ও ব্যবহার হয়ে আসছে। অনেকেই অ্যালোভেরার জুস পান করে থাকেন। অ্যালোভেরায় রয়েছে অসংখ্য বিস্ময়কর উপকারিতা..১) হার্ট সুস্থ রাখতে অ্যালোভেরা :- আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অ্যালোভেরার জুস। অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেসারকে নিয়ন্তর করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে।
২) মাংসপেশী ও জয়েন্টের ব্যথা প্রতিরোধ অ্যালোভেরা :- অ্যালোভেরা মাংসপেশীর ব্যথা কমাতে সাহায্য করে থাকে। এমনকি ব্যথার স্থানে অ্যালোভেরা জেলের ক্রিম লাগালে ব্যথা কমে যায়।
৩) দাঁতের যত্নে অ্যালোভেরা :- অ্যালোভেরার জুস দাঁত এবং মাড়ির ব্যথা উপশম করে থাকে। দাঁতে কোন ইনফেকশন থাকলে তাও দূর করে দেয়। নিয়মিত অ্যালোভেরার জুস খাওয়ার ফলে দাঁত ক্ষয় প্রতিরোধ করা সম্ভব।
৪) ওজন হ্রাস করতে অ্যালোভেরা :- ওজন কমাতে অ্যালভেরা জুস বেশ কার্যকরী। ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে। অ্যালোভেরা জুসের অ্যাণ্টি ইনফ্লামেনটরী উপাদান এই প্রদাহ রোধ করে ওজন হ্রাস করে থাকে। পুষ্টিবিদগণ এই সকল কারণে ডায়েট লিস্টে অ্যালোভেরা জুস রাখার পরামর্শ দিয়ে থাকেন।
৫) হজমশক্তি বাড়াতে অ্যালোভেরা :- হজমশক্তি বৃদ্ধিতে অ্যালোভেরা জুসের জুড়ি নেই। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে অন্ত্রে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে, যা হজমশক্তি বাড়িয়ে থাকে। অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধেও অনেক ভাল কাজ করে।
৬) ডায়াবেটিস প্রতিরোধ করতে অ্যালোভেরা :- অ্যালোভেরা জুস রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে এবং দেহে রক্ত সঞ্চালন বজায় রাখে। ডায়াবেটিসের শুরুর দিকে নিয়মিত এর জুস খাওয়া গেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। সুতরাং খাওয়ার আগে বা খাওয়ার পরে নিয়মিত অ্যালোভেরা জুস পান করুন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকবে।
৭) ত্বকের যত্নে অ্যালোভেরা :- ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার সম্পর্কে আমরা সবাই জানি। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লামেনটরী উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।
৮) রোগ-প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধিতে অ্যালোভেরা :- অ্যালোভেরা হল অ্যান্টি ম্যাইকোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদানসমৃদ্ধ একটি গাছ। অ্যালোভেরা জুস নিয়মিত পান করলে রোগ-প্রতিরোগ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের টক্সিন উপাদান করে দূর করে সুস্থ রাখতে সাহায্য করে।
৯) মুখের দূরগন্ধ দূর করতে অ্যালোভেরা :- অ্যালোভেরায় আছে ভিটামিন-সি, যা মুখের জীবাণু দূর করে মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। গবেষণাই দেখা গেছে যে, অ্যালোভেরার জেল মাউথ ওয়াশ এর বিকল্প হিসেবেও ব্যবহার করা যায়।
১০) চুল সুন্দর করতে অ্যালোভেরা :- অ্যালোভেরার গুনাগুন বলে শেষ করা যাই না, মাথায় খুশকি দূর করতে এর কোন তুলনা নেই। এমনকি ঝলমল চুলের জন্যেও অ্যালোভেরা অনেক উপকারী। সুতরাং চুলের যত্নে অ্যালোভেরা আপনার নিত্যসংগী।
১১) মুখের ঘা সারাতে অ্যালোভেরা :- অনেকের মুখে ঘা হয়, আর এই মুখের ঘা দূর করতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকারী। ঘায়ের জায়গায় এলভেরার জেল লাগিয়ে দিলে মুখের ঘা ভাল হয়।
১২) ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরা :- গবেষণায় দেখা গেছে যে, অ্যালোভেরায় রয়েছে অ্যালো ইমোডিন, যা স্তন ক্যান্সার ছড়ানো থেকে রোধ করে। এছাড়াও অন্যান্য ক্যান্সার প্রতিরোধে অ্যালোভেরা অনেক কার্যকারী ভূমিকা পালন করে থাকে।
১৩) রক্তচাপ কমাতে সাহায্য কর :- অ্যালোভেরার অনেক গুনাগুনের মধ্যে আর একটি হল রক্তচাপ কমাতে এর কোন তুলনা নেই। অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও চিনির মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে।
১৪) ক্ষতিকারক পদার্থ অপসারণ করতে :- কিছু ক্ষতিকর পদার্থ দেহের মধ্যে প্রবেশ করে নানা ধরনের রোগের সৃষ্টি করতে পারে। ফলে তা দেহের জন্য মোটেও ভাল কিছু নয়।এই সকল ক্ষতিকর পদার্থ দেহ থেকে অপসারণ প্রয়োজন। অ্যালোভেরার রস পান করলে দেহের ক্ষতিকর পদার্থ প্রবেশ করতে পারে না। আর যদি প্রবেশ করেও ফেলে, তাহলেও অ্যালোভেরার জুস পানে তা অপসারণ হতে সাহায্য করে। এই ক্ষেত্রে অ্যালোভেরার জুসের গুন অপরিসীম।
১৫) চর্মরোগ ও ক্ষত সারাতে :- অ্যালোভেরা প্রাকৃতিক ঔষধিরও কাজ করে থাকে। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় এই অ্যালোভেরার জুসে। অনেক সময় প্রাথমিক চিকিত্সায় ব্যবহার করা হয় এই অ্যালোভেরা।
১৬) ক্লান্তি দূর করতে :- দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরার জুসের গুন অনেক। আপনি যদি অ্যালোভেরার জুস নিয়মিত পান করেন তাহলে দেহের ক্লান্তি দূর হবে এবং দেহকে সতেজ ও সুন্দর রাখবে।
১৭) কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে:- অ্যালোভেরার জুসের মধ্যে যে জেল থাকে তার অনেক গুন। এই জেল নিয়মিত পানে পেটের সমস্যা দূর হবে। আর যদি সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করেন তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হওয়া সম্ভাব। এছাড়া অ্যালোভেরা জেলে প্রায় ২০ রকম অ্যামিনো অ্যাসিড আছে যা ইনফ্লামেশন এবং ব্যাকটেরিয়া রোধ করে হজম, বুক জ্বালাপোড়া রোধ করে থাকে।
Cancer disappears with just two things!
মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!
রাশিয়ার রাজধানী মস্কোর ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে। তিনি দুটো উপায় বলেছেন, যা করলে ক্যান্সার উধাও হবে মুহূর্তেই।
গুপ্তপ্রসাদ রেড্ডি যে উপায় বলেছেন, তা হলো:
১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।
২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।
স্বাস্থ্যবিষয়ক সাময়িকী রেডিট জানিয়েছে, মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন তাদের গবেষণায় বলেছে, কেমোথেরাপির চেয়ে এই উপায় হাজার গুণে ভালো।
তারা বলছে, প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে। চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।
ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন। তিনি বলেন, ‘আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।’ সূত্র: রেডিট
Dr. S. Singh, a cancer specialist at Osh State Medical University, Moscow, Russia. Gupta Prasad Reddy (BV) says cancer is not a death disease, but people die because of negligence.
According to him, only two ways to follow will lead to cancer. The methods are:-
1. First, stop eating all kinds of sugar. Because if you don't have sugar in your body, the cancer cells will be destroyed naturally or naturally.
2. Then mix a lemon chip in a glass of hot water. Drink hot water in the empty stomach before eating for three months. Cancer will disappear.
A study by the Maryland College of Medicine says it is a thousand times better than chemotherapy.
3. Eat three teaspoons of organic coconut oil every morning and night, cancer will be cured.
After the sugar is eliminated, take one of the two following therapies. Cancer can't hurt you. There is no excuse for negligence or neglect.
When is the right time to drink milk?
দুধ খাওয়ার উপযুক্ত সময় কখন?
শরীরের জন্য উপকারী খাবারের মধ্যে দুধ একটি। দুধকে বলা হয় সর্বগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি-১২, নিয়াসিন ও রিবোফ্লভিন। দুধের নানা পুষ্টিগুণ আপনাকে সুস্থ, সবল ও রোগমুক্ত রাখতে পারে। ডায়েটের ক্ষেত্রেও দুধের বিকল্প নেই। অ্যাসিডিটির সমস্যা, পিরিয়ডের সময় তীব্র যন্ত্রণা, কাজের স্ট্রেসে অস্থির অবস্থা- এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক গ্লাস দুধ। প্রতিদিন মাত্র এক গ্লাস দুধ পানেই এমন অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি আমরা। তবে সঠিক সময়ে দুধ খেতে হবে সেই সাথে সঠিক পদ্ধতি মেনে দুধ পান করতে হবে।দুধ খাওয়ার সঠিক পদ্ধতি:
দুধ থেকে উপকার পেতে হলে কিভাবে দুধ খাওয়া যেতে পারে তা আগে জানতে হবে। আমরা যে মিল্কশেক খায় তা শরীরে খুব বেশি উপকারে আসে না। আয়ুর্বেদীয় নিয়ম অনুযায়ী আম, কলা,তরমুজ, টক জাতীয় কোন ফল দুধের সাথে মিশিয়ে খাওয়া ঠিক না। কলার সাথে দুধ মিশ্রিত করে খেলে বিষাক্ত পদার্থ গুলো শরীর থেকে বের হতে পারে না। এতে করে সর্দি, কাশি, অ্যালার্জির মত সমস্যা দেখা দেয়।
দুধ খাওয়ার সঠিক সময়:
শরীরে মাসল বানাতে চাইলে সকালে দুধ খেতে হবে। এছাড়া দুধ খাওয়ার উপযুক্ত সময় রাত। রাতে দুধ খেলে ঘুম ভালো হয়। যাদের নিদ্রাহীনতার সমস্যা আছে ওই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। অনেকের বিশ্বাস সকালে দুধ খেলে হজমে সমস্যা হতে পারে কিন্তু উল্টো আপনাকে সতেজ একটা অনুভূতি দেবে। পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের সকালে দুধ খেতে নিষেধ করা হয় কারণ এতে অ্যাসিডির সমস্যা হতে পারে। এছাড়া দুধের সাথে লবণাক্ত কোন খাবার যেমন নিমকি খাওয়া বাদ দিতে হবে।
আয়ুর্বেদীয় মতামত:
আয়ুর্বেদ মতে দুধ খাওয়ার উপযুক্ত সময় হলো সন্ধ্যা বেলা। এ সময়ে দুধ খেলে হজম প্রক্রিয়া তরান্বিত হয়।
পুষ্টিবিদরা বলছেন, ঘুমাতে যাওয়ার দুধে সামান্য হলুদ মিলিয়ে খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তেমনি হজমেও সহায়তা করবে। সংগ্রহ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
Why are we so proud
কিসের এতো অহংকার আমাদের।।
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
That mosque in Narayanganj was built by occupying Hindu land
হিন্দু জমি দখল করে গড়ে উঠেছিল নারায়ণগঞ্জের সেই মসজিদ !
১৯৯০ সালের কথা। নারায়ণগঞ্জ নগরীর খানপুর সরদারপাড়া এলাকার চার জ্ঞাতি ভাই আফাজউদ্দিন সরদার, শাহাবুদ্দিন সরদার, মাহমুদ সরদার ও আবু সিদ্দিক সরদার পশ্চিম তল্লা এলাকায় নিজেদের ৮ শতাংশ জমি দান করেন মসজিদের জন্য। তবে জমিটি হিন্দু সম্পত্তি বলেও এলাকার বহু মানুষ জানিয়েছেন। হিন্দু সম্পত্তি ভোগদখল করতে না পেরে সেই জমি মসজিদের জন্য দান করেছেন সরদারপাড়ার ওই চার জ্ঞাতি ভাই।
ওই জমিতে প্রথমে টিনের একটি মসজিদ নির্মাণ করা হয়। ১০-১২ বছর আগে এটিকে পাকা দালানে পরিণত করা হয়। সর্বশেষ ৬-৭ বছর আগে ওই মসজিদের প্রবেশপথের কিছুটা অংশ বাড়ানো হয় মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায়। মসজিদের সভাপতির (মোতোয়াল্লি) দায়িত্ব পালন করে আসছেন জমি দানকারীদের বংশধররা। ২০১৪ সাল পর্যন্ত মাহমুদ সরদার মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাই তার ভাগ্নে আবদুল গফুর মেম্বারকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
আবদুল গফুরের কাছ থেকেই জানা গেল মসজিদ তৈরির ইতিবৃত্ত। তবে মসজিদটি ওয়াক্ফ করা কি না এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, জমিটি দান করা হয়েছে এই মর্মেও কোনো কাগজপত্র অবশ্য মসজিদ কমিটির কাছে রক্ষিত নেই। কমিটির নিয়মিত সভাও অনুষ্ঠিত হতো না। কোনো বিশেষ প্রয়োজনে ৫-৬ মাসে একবার সভা হতো। ১৭ সদস্যের এ কমিটির কোষাধ্যক্ষ জেলা প্রশাসনের কর্মচারী শামীম হাসান গত শুক্রবার নিহত হয়েছেন।
আবদুল গফুর দাবি করেন, মসজিদের নিচ দিয়ে কোনো গ্যাসের সংযোগ বা পাইপ যায়নি। তবে মসজিদের দক্ষিণ ও উত্তর পাশ ঘেঁষে গ্যাসের সংযোগ লাইন বিভিন্ন বাসায় নেওয়া হয়েছে। এক থেকে দেড় মাস আগে গ্যাস লিকেজের বিষয়টি ধরা পড়ে। বিশেষ করে গত মাসে টানা বৃষ্টির ফলে মসজিদের ভেতরে পানি ঢুকে গেলে গ্যাসের বুদবুদ বের হতে দেখেন তারা। এর পরই মূলত তিতাস গ্যাস অফিসে গিয়ে কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ এ বিষয়ে অভিযোগ দিয়ে আসেন। তবে তিতাস গ্যাস অফিস থেকে এ কাজের জন্য ৫০ হাজার টাকা কে চেয়েছেন, তার নাম বলতে পারেনি কেউই।
মসজিদে গ্যাস সংযোগ না থাকলেও কেন কমিটি এটি মেরামত করাতে তিতাস অফিসে গেছে- এ বিষয়ে আবদুল গফুর বলেন, যেহেতু এতে মসজিদের মুসল্লিদের সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনা ঘটতে পারে- তাই কমিটি থেকে তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করা হয়। কিন্তু মসজিদ ফান্ডে এত টাকা না থাকায় আমরা কাজটি করাতে পারিনি।
আবদুল গফুর আরো জানান, মসজিদটি ৮ শতাংশ জমির ওপর নির্মিত হলেও কয়েক বছর আগে এর দক্ষিণ পাশে দেড় শতাংশ জমি কিনে সেখানে ৪ তলা নির্মাণ করা হয়। মসজিদ লাগোয়া ওই জমিতে নিচতলায় ওজু ও প্রস্রাবখানা এবং দোতলা থেকে ৪র্থ তলায় মেস নির্মাণ করে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে। সেখানে ১৪টি মেসকক্ষ থেকে মাসে ৩০ হাজার টাকা ভাড়া ওঠে।
এ ছাড়া এলাকার শতাধিক বাড়ি থেকে রসিদের মাধ্যমে আরো ৮ থেকে ১০ হাজার টাকা ওঠানো হয়। এই অর্থ থেকেই ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং বিদ্যুৎ বিল দেওয়া হয়। সূএ: পূর্বপশ্চিম
The mosque in Narayanganj was built by occupying Hindu land!
Release: 04:53 pm 09-09-2020 Updated: 04:53 pm 09-09-2020
Aibella desk
Speaking of the year. Afazuddin Sardar, Shahabuddin Sardar, Mahmud Sardar and Abu Siddique Sardar, four cousins from Khanpur Sardarpara area of Narayanganj city, donated 7% of their land in the west floor area for the mosque. However, many people in the area have said that the land is Hindu property. Unable to acquire Hindu property, the four cousins from Sardarpara donated the land to the mosque.
A tin mosque was first built on that land. It was turned into a pucca building 10-12 years ago. The last 7-8 years ago, some part of the entrance of the mosque was increased due to the increase in the number of worshipers. Descendants of the land donors have been acting as the president of the mosque (Motowalli). Until 2014, Mahmud Sardar was the chairman of the mosque committee. He is currently bedridden. Therefore, his nephew Abdul Gafur member has been given the responsibility of chairing the mosque management committee.
The history of building the mosque was known from Abdul Gafur. However, he could not say whether the mosque was waqfed or not. He said that the mosque committee has not kept any documents to the effect that the land has been donated. Regular meetings of the committee were not held. Meetings were held once in 5-6 months for any special need. Treasurer of the 18-member committee Shamim Hasan, an employee of the district administration, was killed last Friday.
Abdul Gafoor claimed that no gas connection or pipe went through the bottom of the mosque. However, gas connection lines have been taken to different houses along the south and north sides of the mosque. One to one and a half months ago, the issue of gas leakage was caught. Especially last month when heavy rains caused water to seep inside the mosque, they saw gas bubbles coming out. After that, Hannan Saud, the general secretary of the committee, went to the Titas Gas office and complained about this. However, no one could say who asked for Rs 50,000 from Titas Gas Office for this job.
Although there was no gas connection in the mosque, Abdul Gafoor asked why the committee had gone to the Titas office to repair it. But we could not do the job as there was not much money in the mosque fund.
Abdul Gafur added that although the mosque was built on 6 per cent land, a few years ago, 1.5 per cent land was bought on its south side and a 4-storey building was built there. On the land adjacent to the mosque, ablution and urinals on the ground floor and a mess on the 4th floor from the second floor have been constructed and rented out. There is a monthly rent of 30 thousand rupees from 14 mess rooms.
In addition, more than 8 to 10 thousand rupees were collected through receipts from more than a hundred houses in the area. From this money the salaries and electricity bills of the Imam and Muazzin are paid. Sue: East-West




