১৯৯০ সালের কথা। নারায়ণগঞ্জ নগরীর খানপুর সরদারপাড়া এলাকার চার জ্ঞাতি ভাই আফাজউদ্দিন সরদার, শাহাবুদ্দিন সরদার, মাহমুদ সরদার ও আবু সিদ্দিক সরদার পশ্চিম তল্লা এলাকায় নিজেদের ৮ শতাংশ জমি দান করেন মসজিদের জন্য। তবে জমিটি হিন্দু সম্পত্তি বলেও এলাকার বহু মানুষ জানিয়েছেন। হিন্দু সম্পত্তি ভোগদখল করতে না পেরে সেই জমি মসজিদের জন্য দান করেছেন সরদারপাড়ার ওই চার জ্ঞাতি ভাই।
ওই জমিতে প্রথমে টিনের একটি মসজিদ নির্মাণ করা হয়। ১০-১২ বছর আগে এটিকে পাকা দালানে পরিণত করা হয়। সর্বশেষ ৬-৭ বছর আগে ওই মসজিদের প্রবেশপথের কিছুটা অংশ বাড়ানো হয় মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায়। মসজিদের সভাপতির (মোতোয়াল্লি) দায়িত্ব পালন করে আসছেন জমি দানকারীদের বংশধররা। ২০১৪ সাল পর্যন্ত মাহমুদ সরদার মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাই তার ভাগ্নে আবদুল গফুর মেম্বারকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
আবদুল গফুরের কাছ থেকেই জানা গেল মসজিদ তৈরির ইতিবৃত্ত। তবে মসজিদটি ওয়াক্ফ করা কি না এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, জমিটি দান করা হয়েছে এই মর্মেও কোনো কাগজপত্র অবশ্য মসজিদ কমিটির কাছে রক্ষিত নেই। কমিটির নিয়মিত সভাও অনুষ্ঠিত হতো না। কোনো বিশেষ প্রয়োজনে ৫-৬ মাসে একবার সভা হতো। ১৭ সদস্যের এ কমিটির কোষাধ্যক্ষ জেলা প্রশাসনের কর্মচারী শামীম হাসান গত শুক্রবার নিহত হয়েছেন।
আবদুল গফুর দাবি করেন, মসজিদের নিচ দিয়ে কোনো গ্যাসের সংযোগ বা পাইপ যায়নি। তবে মসজিদের দক্ষিণ ও উত্তর পাশ ঘেঁষে গ্যাসের সংযোগ লাইন বিভিন্ন বাসায় নেওয়া হয়েছে। এক থেকে দেড় মাস আগে গ্যাস লিকেজের বিষয়টি ধরা পড়ে। বিশেষ করে গত মাসে টানা বৃষ্টির ফলে মসজিদের ভেতরে পানি ঢুকে গেলে গ্যাসের বুদবুদ বের হতে দেখেন তারা। এর পরই মূলত তিতাস গ্যাস অফিসে গিয়ে কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ এ বিষয়ে অভিযোগ দিয়ে আসেন। তবে তিতাস গ্যাস অফিস থেকে এ কাজের জন্য ৫০ হাজার টাকা কে চেয়েছেন, তার নাম বলতে পারেনি কেউই।
মসজিদে গ্যাস সংযোগ না থাকলেও কেন কমিটি এটি মেরামত করাতে তিতাস অফিসে গেছে- এ বিষয়ে আবদুল গফুর বলেন, যেহেতু এতে মসজিদের মুসল্লিদের সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনা ঘটতে পারে- তাই কমিটি থেকে তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করা হয়। কিন্তু মসজিদ ফান্ডে এত টাকা না থাকায় আমরা কাজটি করাতে পারিনি।
আবদুল গফুর আরো জানান, মসজিদটি ৮ শতাংশ জমির ওপর নির্মিত হলেও কয়েক বছর আগে এর দক্ষিণ পাশে দেড় শতাংশ জমি কিনে সেখানে ৪ তলা নির্মাণ করা হয়। মসজিদ লাগোয়া ওই জমিতে নিচতলায় ওজু ও প্রস্রাবখানা এবং দোতলা থেকে ৪র্থ তলায় মেস নির্মাণ করে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে। সেখানে ১৪টি মেসকক্ষ থেকে মাসে ৩০ হাজার টাকা ভাড়া ওঠে।
এ ছাড়া এলাকার শতাধিক বাড়ি থেকে রসিদের মাধ্যমে আরো ৮ থেকে ১০ হাজার টাকা ওঠানো হয়। এই অর্থ থেকেই ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং বিদ্যুৎ বিল দেওয়া হয়। সূএ: পূর্বপশ্চিম
The mosque in Narayanganj was built by occupying Hindu land!
Release: 04:53 pm 09-09-2020 Updated: 04:53 pm 09-09-2020
Aibella desk
Speaking of the year. Afazuddin Sardar, Shahabuddin Sardar, Mahmud Sardar and Abu Siddique Sardar, four cousins from Khanpur Sardarpara area of Narayanganj city, donated 7% of their land in the west floor area for the mosque. However, many people in the area have said that the land is Hindu property. Unable to acquire Hindu property, the four cousins from Sardarpara donated the land to the mosque.
A tin mosque was first built on that land. It was turned into a pucca building 10-12 years ago. The last 7-8 years ago, some part of the entrance of the mosque was increased due to the increase in the number of worshipers. Descendants of the land donors have been acting as the president of the mosque (Motowalli). Until 2014, Mahmud Sardar was the chairman of the mosque committee. He is currently bedridden. Therefore, his nephew Abdul Gafur member has been given the responsibility of chairing the mosque management committee.
The history of building the mosque was known from Abdul Gafur. However, he could not say whether the mosque was waqfed or not. He said that the mosque committee has not kept any documents to the effect that the land has been donated. Regular meetings of the committee were not held. Meetings were held once in 5-6 months for any special need. Treasurer of the 18-member committee Shamim Hasan, an employee of the district administration, was killed last Friday.
Abdul Gafoor claimed that no gas connection or pipe went through the bottom of the mosque. However, gas connection lines have been taken to different houses along the south and north sides of the mosque. One to one and a half months ago, the issue of gas leakage was caught. Especially last month when heavy rains caused water to seep inside the mosque, they saw gas bubbles coming out. After that, Hannan Saud, the general secretary of the committee, went to the Titas Gas office and complained about this. However, no one could say who asked for Rs 50,000 from Titas Gas Office for this job.
Although there was no gas connection in the mosque, Abdul Gafoor asked why the committee had gone to the Titas office to repair it. But we could not do the job as there was not much money in the mosque fund.
Abdul Gafur added that although the mosque was built on 6 per cent land, a few years ago, 1.5 per cent land was bought on its south side and a 4-storey building was built there. On the land adjacent to the mosque, ablution and urinals on the ground floor and a mess on the 4th floor from the second floor have been constructed and rented out. There is a monthly rent of 30 thousand rupees from 14 mess rooms.
In addition, more than 8 to 10 thousand rupees were collected through receipts from more than a hundred houses in the area. From this money the salaries and electricity bills of the Imam and Muazzin are paid. Sue: East-West